মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

বাবার পদবি রাখতে চান না ব্র্যাড পিট-জোলির কন্যা

বিনোদন ডেস্ক:
হলিউডের আলোচিত তারকা জুটি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ভালোবেসে বিয়ে করেন তারা। যদিও তাদের সংসার বেশি দিন টেকেনি। বিয়ের দুই বছরের মাথায় ডিভোর্সের সিদ্ধান্ত নেন দু’জন।

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি দম্পতির বায়োলজিক্যাল কন্যা শিলোহ নোভেল জোলি পিট। গত ২৭ মে শিলোহর ১৮ বছর পূর্ণ হয়। জন্মদিনে নিজের নাম থেকে বাবার পদবি ‘পিট’ অংশ বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড ডটকম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, শিলোহ নোভেল জোলি পিট তার নামের শেষাংশ অর্থাৎ তার বাবার পদবি আইনিভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য আনুষ্ঠানিকভাবে সমস্ত কাগজপত্র প্রস্তুত করে গত ২৭ মে কোর্টে আবেদন করেন তিনি। এখন তার নাম হবে— ‘শিলোহ জোলি’।

‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার সেটে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জেলির পরিচয়। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ে করেন এই জুটি। এই দম্পতির ছয় সন্তান— ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স, ভিভিয়েন। এর মধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছেন ব্র্যাড-জোলি। ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক শুরুর আগেই ম্যাডক্স ও জাহারাকে দত্তক নিয়েছিলেন জোলি।

এরপর ব্র্যাড পিটও দত্তক সন্তান নেন। বিচ্ছেদের পর যৌথভাবে সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিতে চেয়েছিলেন ব্র্যাড। অন্যদিকে, জোলি চাচ্ছিলেন সন্তানরা তার কাছেই থাকুক। সন্তানদের দেখাশোনা কে করবেন এ নিয়ে তৈরি হয় জটিলতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION