বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নারী-শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।আরও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার পর হতাহতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি করছে উদ্ধারকারীরা।সোমবার (৩ জুন) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার মধ্য গাজার বুরেইজ ও নুসেইরাত নামে দুটি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় বুরেইজ শিবিরে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের সবাই নারী ও শিশু। আর নুসেইরাতে হামলায় আরও ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুরেইজ শরণার্থী শিবিরটি নুসেইরাত শিবির থেকে প্রায় ২ কিলোমিটার (১.২৪ মাইল) দূরে অবস্থিত।

একই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

ফিলিস্তিনের স্বাস্থ্য সূত্র ওয়াফাকে জানিয়েছে, হামলায় নিহতদের লাশ দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৪৩৯ জনে পৌঁছেছে। হামলায় আরও ৮২ হাজার ৬২৭ জন আহত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION