বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

পিছিয়ে মোদি, এগিয়ে রাহুল!

আন্তর্জাতিক ডেস্ক:

মাসের বেশি সময় ধরে চলা ভোটগ্রহণের পর আজ ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল গণনা করা হচ্ছে। গণনা শুরুতে বারাণসীতে পিছিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী নরেন্দ্র মোদি। বারাণসী কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে ৬২২৩ ভোটে পিছিয়ে আছেন তিনি। তবে গান্ধীনগরে এগিয়ে বিজেপি প্রার্থী অমিত শাহ। তবে রায়বেরেলি এবং ওয়ানাড় দুটি আসনেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

বারাণসীতে পিছিয়ে নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ২০১৪ এবং ২০১৯ নির্বাচনে বারাণসী লোকসভা আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৯ সালে বারাণসী আসন থেকে নির্বাচনে জিতেছিলেন বিজেপির মুরলি মনোহর যোশী। বারাণসী আসনটি বিজেপির খুব শক্তিশালী ঘাঁটি বলে মনে করা হয়। যেখান থেকে তাদের প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত। তবে গণনার শুরুতে এবার কংগ্রেস প্রার্থী অজয় রাইয়ের থেকে ৬২২৩ ভোটে পিছিয়ে পড়েছেন তিনি।

দুই আসনেই এগিয়ে রাহুল গান্ধী

রাহুল গান্ধী এবার ২টি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রাথমিক ট্রেন্ডে ২টি আসনেই এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ২০ মে রায়বেরেলিতে পঞ্চম দফায় ভোট হয়েছিল। এখানে ৫৮.০৪ শতাংশ ভোট পড়েছিল। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসের রাহুল গান্ধী ও বিজেপির দীনেশ প্রতাপ সিংয়ের মধ্যে। গত ২০ বছর ধরে এই আসনে জয়ী হন সোনিয়া গান্ধী। ২০০৪ সালে, তিনি এই আসন থেকে প্রথমবার লোকসভায় পৌঁছেছিলেন। এর আগে তিনি আমেঠির সাংসদ ছিলেন। রায়বেরেলিতে ভোট গণনা শুরু হতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এগিয়ে যান।

ওয়ানাড় আসনেও এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী। এখানে সিপিআইয়ের অ্যানি রাজা, কংগ্রেসের রাহুল গান্ধী এবং বিজেপির কে. সুরেন্দ্রনের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুসারে, রাহুল গান্ধী ওয়ানাড আসন থেকে নির্বাচনে জিততে পারেন। সিপিআইয়ের অ্যানি রাজা এবং বিজেপির কে. সুরেন্দ্রন রাহুলের থেকে পিছিয়ে আছেন। ২০১৯ লোকসভা নির্বাচনে, রাহুল গান্ধী ওয়ানাডে সিপিআই প্রার্থী পিপি সুনিরকে পরাজিত করেন ৪.১ লক্ষ ভোটে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION