শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

উখিয়ায় মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

উখিয়ায় মহাসড়কের পাশে একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পেট্রোল পাম্পের উত্তর পার্শ্বে জনৈক নুরু মিয়া, মিজান ও আলী’র মাছের প্রজেক্ট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে দীর্ঘদিন ধরে মরিচ্যা বাজারের আশে-পাশে ঘুরাফেরা করতে দেখা যেত। স্থানীয় চেয়ারম্যানের খবরে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট করেন ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হোসেন বলেছেন, মরিচ্যা চৌধুরী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION