শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

টেকনাফে নাফনদী থেকে রাখাইন নারীর মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ এক রাখাইন নারীর মৃতদেহ ১৪ ঘণ্টার পর উদ্ধার করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের চৌধুরী পাড়া রাখাইন পল্লীর থোয়াইনচা অংয়ের স্ত্রী মাগংঅং (৫১)।

নিহতের স্বামী থোয়াইনচা অং জানান, সোমবার (৩ জুন) সকালে মাগংঅং কাঁকড়া ধরতে পার্শ্ববর্তী নাফনদীর কেওড়া বাগানের দিকে যায়। পরে রাত ৮টা পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় নাফনদীর বিভিন্ন অংশে খোঁজ করা হয়। এক পর্যায়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পরে নাফনদীর হৃীলা অংশে মাগংঅংয়ের মৃতদেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হৃীলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, বয়স্ক এক রাখাইন নারী নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছিল।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, নাফনদী থেকে মাগংঅংয়ের মৃতদেহ উদ্ধারের পরে আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION