শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার পৃথিবী ত্যাগ

খুন, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে শাহ আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মারা যান।
এর আগে শনিবার (১ জুন) বিকেলে টেকনাফের হ্নীলা পানখালি এলাকায় এ ঘটনা ঘটে। শাহ আলম ওই এলাকার ফকির আহমেদের ছেলে।

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহমেদ জানান, ওই দিন বিকেলে পারিবারিক কলহের জেরে নিজ বাড়িতে শাহ আলমকে ছুরিকাঘাত করেন তার ছেলে। এসময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শাহ আলম মারা যান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ হতে এখনো অভিযোগ দেয়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION