শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু সৌদিতে এরদোগান-সালমান-শাহবাজ ত্রিপক্ষীয় বৈঠক, হতে যাচ্ছে কি প্রতিরক্ষা চুক্তি? যে কারণে ইসলামে চুপচাপ থাকাও ফজিলতপূর্ণ নতুন তালিকা হবে ইয়াবা কারবারিদের, অপহরণ রোধে বসবে দুই সেনা ক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

পেকুয়ায় গহীণ অরণ্যে ব্যতিক্রমধর্মী বিশ্ব পরিবেশ দিবস পালন করলো বাপা

মো. ফারুক, পেকুয়া

পেকুয়ায় বন ও পরিবেশ রক্ষার অঙ্গিকার নিয়ে “করবো ভুমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই স্লোগানে গহীণ অরণ্যের ভিতর বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখা।

বুধবার (৫জুন) সকাল ১০টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের মধুখালী এলাকার গহীণ অরণ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে র‍্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে বৃক্ষরোপনের মাধ্যমে কর্মসূচি শেষ হয় বিশ্ব পরিবেশ দিবস পালন৷

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পেকুয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংস্কৃতিককর্মী এফ এম সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাপা পেকুয়ার সভাপতি সাংবাদিক সাজ্জাদুল ইসলাম।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারি বন সংরক্ষক দেলোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, বন সম্পদ রক্ষা করতে হবে সবার ঐক্যপ্রচেষ্টার মধ্য দিয়ে। বালু সিন্ডিকেট ভেঙে দিয়েছে বাপার নেতৃবৃন্দরা আজ এই এলাকার জীববৈচিত্র্য রক্ষার আন্দোলনে আমাদের সাথে সামিল হয়েছে । সকলের প্রচেষ্টার ফলে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সিন্ডিকেট কর্তৃক উত্তোলনকৃত প্রায় দুই কোটি টাকার বালু আইনি প্রক্রিয়া শেষে মাঠির সাথে মিশিয়ে দিতে পেরেছি। আজকে বাপার নেতৃবৃন্দরা বনবিভাগের সাথে একমত পোষণ করে গহীণ পাহাড়ে এসে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপনের মতো অনুষ্ঠান পালন করায় বাপার নেতৃবৃন্দের প্রতি বন বিভাগ অশেষ কৃতজ্ঞ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক, পেকুয়া থানার সহকারি পুলিশ পরিদর্শক আবদু জলিল, চকরিয়া থানার উপ-সহকারি পুলিশ পরিদর্শক আজিজুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক।

ওই সময় সাংবাদিক ইমরান হোছাইন, জয়নাল আবদীন, রেজাউল করিম, রাশেদুল ইসলাম গোলাম রহমান তৌহিদুল ইসলামসহ পরিবেশ আন্দোলন সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ, বনবিভাগ ও থানা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION