মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ক্ষুব্ধ প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক:
জম্মু-কাশ্মীরে ফের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই দিন রিয়াসির দিক থেকে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি বাস। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই বাসেই হামলা চালায় জঙ্গিরা। মৃত্যু হয় ১০ জনের, আহত ৩০ জনেরও বেশি। ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে পাকিস্তানি-মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীই এই হামলার পেছনে রয়েছে।

রিয়াসির জঙ্গি হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন ইউনিসেফের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা প্রশ্ন তুলছেন, কেন সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া ঘৃণার ঘটনায় বার বার বলি হতে হবে সাধারণ মানুষ এবং শিশুদের? এই প্রসঙ্গেই প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘বিধ্বস্ত আমি। নিরপরাধ তীর্থযাত্রীদের ওপর জঘন্য হামলা চালানো হয়েছে। কেন সাধারণ মানুষ এবং শিশুদের ওপর এই হামলা?! সারা বিশ্বে যেভাবে ঘৃণা ছড়াচ্ছে, তা আমার বোধগম্যতার বাইরে।’ তবে এই প্রথম নয়। সারা বিশ্ব জুড়ে চলা সন্ত্রাসের বিপক্ষে বহু বার মত প্রকাশ করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই প্রিয়াঙ্কা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। রাফায় ইসরায়েলি হানার পরই সমাজমাধ্যমে তিনি নিজের মত ব্যক্ত করেছিলেন। এর আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময়ও প্রিয়াঙ্কাকে দেখা গেছে পোল্যান্ডে গিয়ে উদ্বাস্তু পরিবারের শিশুদের সঙ্গে সময় কাটাতে। সে বারও শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। প্রাক্তন বিশ্বসুন্দরী এবং অভিনেত্রী দীর্ঘ দিন ধরেই ইউনিসেফের সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে তিনি শুভেচ্ছা-দূত হিসেবে কাজ করছেন সংস্থার সঙ্গে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION