মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সেই ওরিকে বিয়ে করছেন উরফি?

বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়া প্রায়ই সরগরম থাকে নেট-প্রভাবী উরফি জাভেদ ও ওরিকে নিয়ে। দু’জনের ব্যতিক্রমী সাজ ও ব্যক্তিত্ব নিয়ে নেটাগরিকদের মধ্যে আলোচনার শেষ নেই। এই দুই নেট-প্রভাবী যদি প্রেমের সম্পর্কে জড়ান বা বিয়ে করেন তা হলে কেমন হয়? এই জল্পনা অবশ্য উসকে দিয়েছেন স্বয়ং উরফি ও ওরি।

শুক্রবার রাতে ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন এই দুই নেট-প্রভাবী। পাশাপাশি দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলেন তারা। একসময় ওরির গাল ছুঁয়ে যায় উরফির ঠোঁট। তাদের এই রসায়ন দেখেই ছবিশিকারিদের একজন জিজ্ঞাসা করেন, ‘আপনারা কি বিয়ে করবেন?’ সেই উত্তরে অসম্মতি জানাননি ওরি বা উরফি কেউই।

শুধু তারকাদের সঙ্গে সেলফি তুলে এক রাতে আয় ২০-৩০ লাখ টাকা!শুধু তারকাদের সঙ্গে সেলফি তুলে এক রাতে আয় ২০-৩০ লাখ টাকা!
বরং এক প্রকার সম্মতি জানিয়ে ওরি বলেন, ‘কেন করবনা! উরফিকে কে বিয়ে করতে চাইবে না!’ এই পুরো ঘটনার ভিডিও এই মুহূর্তে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উরফি আর ওরির জুটি মনে ধরেছে নেটাগরিকদেরও। এক জন মন্তব্য করেন, ‘এদের দু’জনকে একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। দু’জনকে খুব মানিয়েছে।’ আর একজনের মন্তব্য, ‘সত্যিই ঈশ্বর সকলের জন্য একজন সঙ্গী ঠিক করে রাখে। এই হল সেরা জুটি।’

এর আগেও ছবিশিকারিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েছেন উরফি ও ওরি। ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই দু’জন পরিচিত। বলিউডের তারকা সন্তান অনন্যা পাণ্ডে, সুহানা খানদের সঙ্গে প্রায়ই পার্টি করতেও দেখা যায় ওরি-উরফিকে। কিন্তু সত্যিই তারা বিয়ে করার পরিকল্পনা করছেন না কি স্রেফ মজার ছলে ছবিশিকারিদের সঙ্গে রসিকতা করেছেন, তা সময়ই বলতে পারবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION