মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

ঈদের সাজ, অপু বিশ্বাসের পরামর্শ

বিনোদন ডেস্ক:

বর্ষায় কোরবানি ঈদ হলেও বৃষ্টির দেখা নেই। উল্টো গরমে প্রাণ ওষ্ঠাগত। এমন আবহাওয়ায় খুব বেশি সাজগোজ করে ঘর থেকে বের হওয়া কঠিন। কিন্তু ঈদে প্রিয়জনদের সঙ্গে দেখা তো করতেই হবে। তারাও বাসায় বেড়াতে আসবেন। ফলে একটু সাজগোজ করতেই হবে। কিন্তু কেমন হবে সেই সাজ?

‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বরাবরই ফ্যাশন সচেতন। অপু বিশ্বাস বলেন, এবার কোরবানির ঈদ গরমের মধ্যে পালিত হচ্ছে। তাপমাত্রা অনুকূলে নয়। দিনের বেলা ঘর থেকে বের হলে সানস্ক্রিন ব্যবহার করতে হয়। সানস্ক্রিন একবার ব্যবহার করে সারাদিনের জন্য নিশ্চিত হওয়ার সুযোগ নেই। অন্তত তিন ঘণ্টা পরপর নতুন করে সানস্ক্রিন ব্যবহার করতে পারলে ভালো।

সবমিলিয়ে এ সময় ত্বকের ময়েশ্চারাইজার ধরে রাখা কঠিন উল্লেখ করে অপু বলেন, ভারি কাপড় এড়িয়ে হালকা পোশাক এবং হালকা রঙের কাপড় হলে ভালো হয়। মেকআপের ক্ষেত্রে একদম নো-মেকআপ লুকে যদি থাকা যায় তাহলে রিফ্রেশিং লাগবে; এই গরমে সেটা আরামদায়কও মনে হবে। আমি নো মেকআপ থাকতে পছন্দ করি। তবে লিপস্টিকটা যেন ডার্ক হয়। এটাই আমার পরামর্শ।

এ ছাড়া রাত এবং দিনের মেকাপ এক রকম হবে না বলেও জানান এই চিত্রনায়িকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION