শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

পেকুয়ায় দিনমজুর স্ত্রীর আত্মহত্যা

আত্মহত্যা,ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে দিনমজুরের স্ত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মছইন্যাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জন্নাতুল ফেরদৌস (২৫) ওই এলাকার কলিম উদ্দিনের স্ত্রী। তিনি চকরিয়া উপজেলার বরইতলি ২ নম্বর ওয়ার্ডের খয়রাতি পাড়া এলাকার সলিম উল্লাহর মেয়ে।

স্থানীয়রা জানান, রাত ১১টায় কলিম উদ্দিনের সন্তানরা মহল্লার স্টেশনে এসে তাদের বাবাকে জানায় তাদের মা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে কলিম উদ্দিনসহ স্থানীয়রা তার স্ত্রীকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION