মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সোনাক্ষী-জহিরের বিয়ের ছবি প্রকাশ্যে, দেখা মিললো ভিন্ন সাজে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সেই থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে নানান আলোচনা-সমালোচনা। ইতোমধ্যে এই জুটির বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে।

বিয়ের সাজের পরিবর্তন হয়েছে এখন অনেকটাই। লাল শাড়ি কিংবা লেহেঙ্গার বদলে হালকা রঙ বেছে নেন কনে। বলিউডের অনেক তারকারাই হালকা পোশাকে বিয়েতে সেজেছিলেন। সোনাক্ষী সিনহা যেন সে পথেই হাঁটলেন। সাদা শাড়িতে বিয়ের আসরের দেখা মিলেছে সোনাক্ষীর। অন্যদিকে নববধূর সঙ্গে মিল রেখে সাদা পাঞ্জাবিতে দেখা মিলেছিল জহিরের।

সোনাক্ষীর সাজ ছিল বেশ সাদামাটা। হীরা আর মুক্তার নেকলেস আর কানের দুল পরেছিলেন অভিনেত্রী। মাথায় ছিল শাড়ির সঙ্গে মিল রেখে সাদা গোলাপ। চুল ছিল পরিপাটিভাবে খোঁপা করা। একহাতে ছিল হীরা এবং কুন্দনের চুড়ি অন্যহাতে ছিল স্বর্ণের মোটা বালা। নো মেকআপ লুকে সব মিলিয়ে সবার নজর কেড়েছেন সোনাক্ষী। অন্যদিকে জহির ইকবাল সাদা সুতা আর কারচুপির কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন। হাতে ছিল গোল্ডেন কালারের ঘড়ি। সোনাক্ষী ভক্তরা বর-কনের সাজের প্রশংসা করছেন। বলিউড তারকারাও শুভেচ্ছা জানাচ্ছেন নতুন এই দম্পতিকে।

রোববার (২৩ জুন) রাত ৮টা থেকে শুরু হয়েছে সোনাক্ষী-জহিরের রিসেপশনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত অতিথিদের জন্যও রয়েছে বিশেষ ‘ড্রেস কোড’। বিয়ের নিমন্ত্রণপত্রেই উল্লেখ করা হয়েছে, অতিথিরা যেন লাল রঙ ছাড়া অন্য কোনও রঙের পোশাক পরেন।

সোনাক্ষীর জন্মদিনের দিন জহির প্রেমিকার এক ছবি পোস্ট করে নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে বলেছিলেন। সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জহির।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION