মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

গ্লাভসের মতো লেগে থাকা জাহ্নবীর গাউনের মূল্য প্রায় ৪ লাখ টাকা

বিনোদন ডেস্ক:

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। বেশ আগে বলিউডে পা রেখেছেন তিনি। কাজ ও ব্যক্তিগত কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন। অন্য তারকাদের মতো জাহ্নবী কাপুরও নানারকম ফ্যাশনে নজর কাড়েন ভক্তদের। শুধু তাই নয়, ব্যয়বহুল পোশাক পরেও আলোচনায় উঠে আসেন এই তারকা সন্তান।

সম্প্রতি একটি ফটোশুটে অংশ নেন জাহ্নবী কাপুর। এ ফটোশুটের বেশ কিছু ছবি তারকা ফ্যাশন স্টাইলিস্ট অ্যামি প্যাটেল তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সোনালি রঙের গাউনে রূপের দ্যুতি ছড়াচ্ছেন জাহ্নবী, যা দেখে ভূয়সী প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা। পাশাপাশি গাউনটির মূল্য নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, লম্বা গাউনটি জাহ্নবীর শরীরে গ্লাভসের মতো লেগে আছে। বিলাসবহুল গাউনটি ‘ফ্রান্সেস্কা গাউন’ নামে পরিচিত। এটি ডিজাইন করেছেন গ্লোবাল ফ্যাশন মাভেন রাচেল গিলবার্ট। ভারী এবং জটিল অলংকরণ গাউনটিকে অন্য স্তরে নিয়ে গিয়েছে। জাহ্নবীর পরনের গাউনটির মূল্য ২ লাখ ৭৫ হাজার ২৩৫ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকার বেশি)।

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি।

জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। শরণ শর্মা নির্মিত এ সিনেমায় জাহ্নবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজকুমার রাও। গত ৩১ মে মুক্তি পায় এটি। তবে বক্স অফিসে সুবিধা করতে পারেনি সিনেমাটি।

বর্তমানে জাহ্নবীর হাতে বেশ ক’টি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘উলাজ’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION