বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কোরবানির ঈদে ঝুরা মাংস তৈরী করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

কোরবানির ঈদ মানেই মাংস জ্বাল দিতে দিতে তৈরি করে ফেলা ঝুরা মাংস। বেশ কয়েকদিন জ্বাল দিয়ে তৈরি হয় এই মাংস। তবে মাত্র এক ঘণ্টাতেও বানিয়ে ফেলতে পারেন এটি। জেনে নিন কীভাবে।

উপকরণ
মাংস- ২ কেজি
হলুদের গুঁড়া- কোয়ার্টার চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
ধনিয়ার গুঁড়া- ১ টেবিল চামচ
জিরার গুঁড়া- ১ টেবিল চামচ
আদা বাটা- দেড় টেবিল চামচ
রসুন বাটা- দেড় টেবিল চামচ
পেঁয়াজ কুচি- ১ কাপ
সয়াবিন তেল- আধা কাপ
লবণ- স্বাদ মতো
বাগাড়ের উপকরণ
সয়াবিন তেল- প্রয়োজন মতো
তেজপাতা- ২টি
দারুচিনি- দুই টুকরা
এলাচ- কয়েকটি
শুকনা মরিচ- কয়েকটি
রসুন- ৭ কোয়া (থেঁতো করে)
কাঁচা মরিচ- কয়েকটি
পেঁয়াজ কুচি- আধা কাপ
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংসের সঙ্গে পেঁয়াজ কুচি, তেল, লবণসহ সব গুঁড়া ও বাটা মসলা মিশিয়ে নিন। মসলাসহ মাংস প্রেসার কুকারে নিয়ে আধা কাপ পানি দিন। ৬ থেকে ৭টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন মাংস। সেদ্ধ হয়ে গেলে কাঁটা চামচ বা ছুরির সাহায্যে মাংসের কোষ ছাড়িয়ে নিন।
বাগাড় দেওয়ার জন্য চুলায় প্যান চাপিয়ে দিন। তেল গরম করে শুকনা মরিচ ও গরম মসলা ভাজুন। পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ দিয়ে দিন। পেঁয়াজ বাদামি হয়ে আসলে মাংস দিয়ে ভেজে নিন। নামানর আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION