বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

নাটকের অভিনেত্রীকে কুপ্রস্তাব দেয়ায় পরিচালক-অভিনেতা মারামারি

বিনোদন ডেস্ক:

‘মুহিব’ নামে একটি নাটকের অভিনেত্রীকে ‘কুপ্রস্তাব’ দেয়ার অভিযোগে অভিনেতা মাসুম রেজওয়ানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সামিয়া অথই। গত ২৯ জুন রাতে তার বিরুদ্ধে আদাবর থানায় জিডি করেন তিনি। তবে সামিয়া অথই সাধারণ ডায়েরি করার পর একই দিন বিকেলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘে অভিযোগ দিয়েছেন অভিনেতা মাসুম। এ ঘটনার জেরে মারামারির পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তুলে জিডি করেছেন পরিচালক, অভিনেতা ও অভিনেত্রী।

জিডিতে সামিয়া দাবি করেছেন, একসঙ্গে কাজের সুবাদে মাসুমের সঙ্গে তার পরিচয় হয়। তিনি (মাসুম) তাকে প্রায়ই বিরক্ত করতেন। এর মধ্যে ২৯ জুন রাত ১২টার দিকে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে তাকে ‘কুপ্রস্তাব’ দেন মাসুম। তবে অথইয়ের অভিযোগকে ‘বানোয়াট’ বলে দাবি করেছেন মাসুম রেজওয়ান। তিনি বলেন, অথই আমার খুব ভালো বন্ধু। ওর পরিবারের সঙ্গেও আমার পরিচয় রয়েছে।

মাসুমের দাবি, পরিচালক ইয়ামিনের যোগসাজশে ও প্ররোচনায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন সামিয়া অথই। সেই রাতে ঘটনাস্থলে পরিচালক ইয়ামিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন এই তরুণ অভিনেতা।

অভিনয় শিল্পী সংঘে দেয়া অভিযোগে মাসুম দাবি করেছেন, সেই রাতে তার সঙ্গে টোকিও স্কয়ারের সামনে দেখা করতে আসেন সামিয়া অথই। এর মধ্যে পরিচালক ইয়ামিন অতর্কিতভাবে তার ওপর হামলা করেন। মাসুমের অভিযোগ গ্রহণ করেছে অভিনয় শিল্পী সংঘ। ৬ জুলাই দুই পক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে সংগঠনটি।

এর মধ্যেই ২ জুলাই অভিনেতা মাসুমের বিরুদ্ধে আরও একটি সাধারণ ডায়েরি করেছেন পরিচালক ইয়ামিন। তিনি জিডিতে অভিযোগ করেছেন, মাসুম তাকে হত্যার হুমকি দিয়েছেন।

ইয়ামিনের অভিযোগ, তার পরিচালিত নাটকের অভিনেত্রী অথই তাকে জানান, মাসুম রেজওয়ান তার ব্যাগ থেকে মোবাইল ও টাকা চুরি করেছেন। মোবাইল ফিরে পেতে অথইকে টোকিও স্কয়ারের সামনে আসতে বলেন মাসুম। ঘটনাস্থলে মাসুমের প্রস্তাবে নিরাপত্তাহীনতা বোধ করে অথৈ; তার ফোন পেয়ে টোকিও স্কয়ারের সামনে যান তিনি। সেখানে মাসুম তাকে গালাগালি করেছেন। হত্যার হুমকি দিয়েছেন।

প্রসঙ্গত, ইয়ামিন এলান পরিচালিত ‘মুহিব’ নামে একটি নাটকে অভিনয় করেছেন মাসুম রেজওয়ান ও সামিয়া অথই। গত ১৭ ও ১৮ মে নাটকটির দৃশ্যধারণ করেছেন তারা। এখনো নাটকটি মুক্তি পায়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION