বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকেই তিস্তা প্রকল্পের সিদ্ধান্ত নিতে হবে:চীনা রাষ্ট্রদূত 

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, তিস্তা বাংলাদেশের নদী ও এখানে যে প্রকল্পই নেওয়া হোক না কেন সে বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, তিস্তা নদী বাংলাদেশের ভূখণ্ডে। তাই এটি আপনার নদী। তিস্তা নদী নিয়ে যে প্রকল্পই হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার অধিকার সত্যিকার অর্থে বাংলাদেশের। সেই সিদ্ধান্তকে আমাদের সবার সম্মান করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ডিসিএবি টক’ অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত এসব কথা বলেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে সামনে রেখে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ এ আলোচনার আয়োজন করে।

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের প্রস্তাব দিয়েছে এবং তারা এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

ভারত ও চীন যৌথভাবে তিস্তা প্রকল্পে কাজ করতে পারবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন প্রস্তুত কিন্তু বাংলাদেশকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি প্রকল্পটি নিয়ে ভারত ও চীনের মধ্যে কোনো উত্তেজনা থাকার কথা অস্বীকার করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে সম্ভাব্য চুক্তির বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে এখনই বলা তার পক্ষে সম্ভব নয়।

তবে অবকাঠামো, বাণিজ্য, আর্থিক খাত, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মিডিয়া সহযোগিতা এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION