সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা কাইফ!

বিনোদন ডেস্ক:
অনেক দিন ধরেই গুঞ্জন, মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। তবে এ বিষয়ে মুখ খোলেননি নায়িকা কিংবা তার স্বামী ভিকি কৌশল। তবে এর মধ্যেই গুঞ্জন আরও উসকে গেল অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে। এদিন প্রথমবার প্রকাশ্যে আসে নায়িকার বেবিবাম্প!

গত শুক্রবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের বড় বড় তারকা থেকে শুরু করে হলিউড তারকারাও। এমনকি ছিলেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলও। এর আগের অনুষ্ঠানে দেখা যায়নি অভিনেত্রীকে। সোজা এলেন বিয়েতে, তাও বেবিবাম্পসহ!

আম্বানিপুত্রের বিয়েতে এসে রিকশায় ঘুরলেন কিম কার্দাশিয়ানআম্বানিপুত্রের বিয়েতে এসে রিকশায় ঘুরলেন কিম কার্দাশিয়ান
ফটোবুথে স্বামী ভিকি কৌশলের সঙ্গেই হাজির হন এই গ্ল্যামার গার্ল। লাল টুকটুকে শাড়ি আর ফুলহাতা বøাউজে ক্যাটরিনা ছিলেন অমায়িক। তবে এদিন ক্যাটরিনার সৌন্দর্যের চেয়ে বেশি নজর কেড়েছে তার বেবিবাম্প! কারণ ক্যাটরিনা বরাবরই বলিউডের অন্যতম ফিটনেসফ্রিক নায়িকা। তার বডি শেপ সবার মুখস্থ। সেই সুন্দরীর এমন ফুলে থাকা পেট থেকে আবারও তার মা হওয়ার গুঞ্জন উসকে দিয়েছে নেটিজেনদের মনে।

দীপিকার পর মা হচ্ছেন ক্যাটরিনা? মুখ খুললেন ভিকি কৌশলদীপিকার পর মা হচ্ছেন ক্যাটরিনা? মুখ খুললেন ভিকি কৌশল
এত দিন এই তারকার মা হওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা থাকলেও এখন যেন চোখের সামনেই পরিষ্কার পুরোটা। সত্যিই ক্যাটরিনা মা হতে চলেছেন। তবে এ নিয়ে এখনো ক্যাটরিনা কিংবা ভিকি কেউই মুখ খোলেননি। যেহেতু ক্যাটরিনা এই অবস্থায় পাপারাজ্জিদের সামনে এসেছেন, তার মানে তিনি মাতৃত্বে খবর দিতে এরই মধ্যে মানসিকভাবে প্রস্তুত হয়েছেন। হয়তো শিগগিরই তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন, এমনটাই ধারণা করছেন নেটিজেনরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION