বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের ওপর হামলা নিয়ে যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:
পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে এক নির্বাচনী জনসভায় হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তার কান ঘেঁষে গুলি করা হয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

ট্রাম্পের ওপর হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।

স্থানীয় সময় শনিবার এক ভাষণে এ কথা বলেন জো বাইডেন। খবর এপি।

একেবারে কান ঘেঁষে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্পএকেবারে কান ঘেঁষে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প এ সময় তিনি সাবেক প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার জন্য নিন্দা জানিয়ে বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমাকে বিস্তারিত জানানো হয়েছে। আমি কৃতজ্ঞ যে, তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন।’।

বাইডেন বলেন, ‘আমেরিকায় এই ধরনের সহিংসতার কোন স্থান নেই। জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এ ঘটনার নিন্দা জানাতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) জন্য এবং তাঁর পরিবারের জন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। তাঁকে (ট্রাম্প) নিরাপত্তায় নিয়ে আসার জন্য জিল এবং আমি সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।’

এদিকে নির্বাচনী জনসভায় হামলার শিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। তবে দুজনের মধ্যে কী কথা হয়েছে বিস্তারিত তা বলেননি হোয়াইট হাউসের ওই কর্মকর্তা।

এছাড়া বাইডেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো এবং বাটলারের মেয়র বব ড্যান্ডয়ের সাথেও কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION