সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

আম্বানিবাড়ির নতুন বউয়ের সাজ-পোশাক

লাইফস্টাইল ডেস্ক:

রাধিকা মার্চেন্ট আনুষ্ঠানিকভাবে এখন রাধিকা আম্বানি। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির পুত্রবধূ আর অনন্ত আম্বানির স্ত্রী। আম্বানিবাড়ির বিয়ে বলে কথা! চার মাস ধরে বিভিন্ন অনুষ্ঠান পর্ব চলেছে। ১২ জুলাই শুক্রবারে ভারতের মুম্বাইয়ে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের চূড়ান্ত পর্বে আম্বানিবাড়ির এই নতুন সদস্য হীরা-পান্নার পুরনো গয়নায় সেজেছিলেন। এই গয়না তার নানির, মায়ের এবং ছোটবোনের।

রাধিকা গলায় পরেছিলেন নানি ও মায়ের কাছ থেকে পাওয়া নেকলেস। তার কানে ছিল ছোট বোনের দুল। মাথায় ছিল টিকলি আর হাতে হাতফুল এই গয়নাগুলোও রাধিকার ছোট বোনের।

পারিবারিক ও ঐতিহ্যবাহী এসব গয়নার পাশাপাশি রাধিকা পরেছিলেন—কড়া, কালিরাস ও চুড়ি।

গুজরাটি ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে সেজেছিলেন রাধিকা। তার লেহেঙ্গাতে ছিল কাট ওয়ার্ক আর জারদৌসি কাজ। লেহেঙ্গোর তিনটি গ্লিটার বর্ডার ছিল নজরকাড়া। লেহেঙ্গাতে ফুলেল বুটি ফুটিয়ে তোলা হয়েছিল স্টোন, সিকুইন, টাম্বা টিক্কি আর রেশমের কারুকার্যে। জালি কাট-ওয়ার্ক দেখা গেছে রাধিকার ঘোমটায়।

লেহেঙ্গা আর ঘোমটার সঙ্গে আলাদা লাল ওড়নাও পরেছিলেন আম্বানিবাড়ির এই কনিষ্ঠ বউ। এমব্রয়ডারি করা লাল ওড়না রাধিকার হাতের একপাশে রাখা ছিল।

স্টাইলিস্ট রেহা কাপুর রাধিকাকে মিনিমাল মেকআপে সাজিয়ে দিয়েছিলেন। এই সাজে ফুটে উঠেছিল রাধিকার ন্যাচারাল সৌন্দর্য। ঠোঁটে শোভা পেয়েছিল বোল্ড রেড লিপস্টিক। স্লিক উইংড আইলাইনার আর মাশকারা দিয়ে সাজানো হযেছিল রাধিকার চোখ। খোঁপায় দেওয়া হয়েছিল গাজরা আর গোলাপ ফুল। কপালে স্থান পেয়েছিল ছোট্ট একটি লাল টিপ।

পারিবারিক ঐতিহ্য, আঞ্চলিক ঐতিহ্য, আধুনিক আবেদন সব মিলিয়ে সাজানো হয়েছিল আম্বানিবাড়ির এই নতুন সদস্যকে।

তথ্যসূত্র: দ্য ইকোনোমিক টাইমস/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION