সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

উর্বশীর ফাঁস হওয়া ভিডিও ক্লিপ নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে। ভিডিওটি ফাঁস হওয়ার পর খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়া। এ নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

২৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভাইরাল এ ভিডিও ক্লিপে দেখা যায়, বাথরুমে ঢুকছেন উর্বশী রাউতেলা। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দেন। এরপর পরনের পোশাক বদলাতে শুরু করেন। ভিডিওটি দেখে হতবাক নেটিজেনরা। অনেকে এটিকে ডিপফেক ভিডিও বলেছেন।

একজন লেখেন, ‘এটি মিথ্যা। এটি সিনেমার দৃশ্য।’ প্রশান্ত নামে একজন লেখেন, ‘এটি প্রচারে আসার স্টান্ট।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেননি উর্বশী রাউতেলা।

সম্প্রতি ভারতীয় একাধিক নায়িকার ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এ তালিকায় রয়েছেন- রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, নোরা ফাতেহি, আনুশকা শেঠি প্রমুখ। অনেকে এ বিষয়ে আইনি পদক্ষেপও নিয়েছেন।

উর্বশী রাউতেলার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৯’। তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন এটি। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION