বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক মানবাধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা।

মঙ্গলবার (১৬ জুলাই) জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশজুড়ে আন্দোলন চলছে। সরকারি ছাত্রসংগঠন ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। হামলায় ছয়জন নিহত হয়েছেন। বিষয়টি নিয়ে কি জাতিসংঘের মহাসচিব অবগত আছেন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ‘হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, ‘যেকোনো হুমকি ও সংঘাত থেকে প্রতিবাদকারীদের রক্ষা করার উদ্যোগ নিতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। বিশেষ করে তরুণ, শিশু ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মতো যাঁদের বাড়তি নিরাপত্তার প্রয়োজন রয়েছে।’

‘শান্তিপূর্ণ প্রতিবাদ করা মানুষের মৌলিক মানবাধিকার’ মন্তব্য করে স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশ সরকারের উচিত মানুষের এ অধিকার নিশ্চিত করা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION