সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

এবার অপেক্ষায় দীঘি 

বিনোদন ডেস্ক:

গেল ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল সিয়াম আহমেদের আলোচিত সিনেমা ‘জংলি’। এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। এম রাহিম পরিচালিত সিনেমাটি ঈদে মুক্তির কথা থাকলেও শুটিং শেষ করতে না পারায় ঈদের মিছিল থেকে সরে দাঁড়িয়েছিল। এবার দীঘি জানালেন সিনেমাটির শুটিং ও ডাবিংয়ের কাজ শেষ হয়ে গেছে। এখন কেবল মুক্তির জন্য অপেক্ষা। তিনি বলেন, কয়েকটি সিকোয়েন্স ও একটি গানের শুটিং বাকি ছিল আমার। দেশ অস্থিতিশীল হওয়ার ঠিক আগের দিন আল্লাহ্‌র রহমতে গানটিরও শুটিং শেষ হয়। তার আগে ডাবিংয়ের কাজ শেষ করি। যতদূর জানি আগামী দুই/এক মাসের মধ্যেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা প্রযোজকদের। এর আগে তিনি জানান, এই ছবির গল্প অসাধারণ।

প্রথমবার শুনেই পছন্দ করার মতো। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পেরে আমারও ভালো লাগছে। তবে দীঘির এই ভালোলাগার আবেশ দীর্ঘ হয়নি। সিনেমাটি ঈদে মুক্তি না পাওয়ায় কিছুটা মন খারাপ ছিল তারও। এদিকে দীঘি অভিনীত ‘থার্টিসিক্স টোয়েন্টিফোর থার্টিসিক্স’ নামে একটি ওয়েব ফিল্ম ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তির কথা ছিল। তবে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ’র কারণে সেটিরও মুক্তি পেছায় চরকি কর্তৃপক্ষ। নতুন মুক্তির তারিখ এখনো দেয়া হয়নি। দীঘি জানান, দেশের অবস্থা স্বাভাবিক হলেই ওয়েব ফিল্মটিও মুক্তি পাবে। রিয়াজুর রহমানের পরিচালনায় এ ওয়েব ফিল্মে দীঘি অভিনয় করেছেন প্রিয়ন্তীর চরিত্রে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION