সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মমতা কুলকার্নি মাদক মামলা থেকে রেহাই পেলেন 

ভয়েস নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নির বিরুদ্ধে আনা মাদক মামলা বাতিল করেছেন মুম্বাই হাইকোর্ট। ২০১৬ সালে পুলিশের মাদকবিরোধী সেল সোলাপুরের একটি কারখানা থেকে ২ হাজার কোটি টাকার অবৈধ ড্রাগ জব্দ করে। এরই সূত্র ধরে আসামি তালিকায় যুক্ত করা হয় এই অভিনেত্রীর নাম এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়। তবে মমতা দাবি করেছিলেন, তাঁকে এই মামলায় ভুলভাবে জড়ানো হয়েছে। সেই কারণে তাঁর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা বাতিল করার দাবি জানিয়েছিলেন।

অবশেষে মুম্বাই হাইকোর্ট এই অভিনেত্রীর বিরুদ্ধে নথিভুক্ত মামলাটি বাতিল করেছেন। সোমবার বিচারপতি ভারতী ডাংরে এবং মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ মামলাটি বাতিল করেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, থানে পুলিশ নথিভুক্ত করা এফআইআরে অভিযুক্ত হিসেবে মমতার সঙ্গী ভিকি গোস্বামীর নামও ছিল। সোলাপুরের একটি কারখানা থেকে ২০ টন ইফেড্রিন বাজেয়াপ্ত করেছিল পুলিশের মাদকবিরোধী সেল। এরই সূত্র ধরে মমতা ও ভিকির নাম উঠে এসেছিল অভিযুক্তদের তালিকায়। তবে মমতা কুলকার্নি নিজেকে বারবারই নির্দোষ দাবি করে আইনি সহায়তা চেয়েছেন। অবশেষে সেই আইনি জটিলতা কিছুটা কেটে গেল মুম্বাই হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আনা মামলা বাতিল করায়।

প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি দীর্ঘদিন ধরেই অভিনয় জগৎ থেকে দূরে সরে আছেন। বলিউড হিন্দি সিনেমার পর তাঁকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল ২০০৩ সালে বাংলাদেশের ‘শেষ বংশধর’ সিনেমায়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION