বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি এতে হামলায় কয়েক জন ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১ তম ডিভিশনের ব্যারাকে এই আক্রমণ চালানো হয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। তবে তারা এটিকে রকেট হামলা বলে উল্লেখ করছে তাছাড়া সেনা হতাহতের বিষয়ে বলছে দুই সেনা ‘মোটামুটি আহত’ হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে আসা রকেটগুলোকে আটকে দিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা ওই এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য কাজ করছে।

এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কায় ইতালি এবং তুরস্ক তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। খবর প্রেসটিভি

ত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৫৪২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ১১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION