সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বাংলাদেশ শান্ত হও, আবার তোমার কাছে যাব

বিনোদন ডেস্ক:
সোমবার গণরোষ। এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ! এই বাংলাদেশে গিয়ে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবির শুটিং করেছি? ঈদের দিনে ছবিটা যখন মুক্তি পেল, প্রিমিয়ারে গিয়েছিলাম। দর্শকদের উন্মাদনা দেখে আনন্দে চোখে জল। বাংলাদেশের হৃদয় এত উষ্ণ! এত ভালবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে! কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল, টের পাইনি তো!

বাংলাদেশের আপ্যায়নের কথা আমার থেকে শুনুন। ইলিশ মাছের রকমারি পদ, ঢাকাই জামদানির কথা সকলের জানা। ওখানে একটি বাড়িতে নিমন্ত্রণ মানে কম করে ১৪ রকমের রান্না। ওজন বাড়িয়ে ফিরেছিলাম ওপার বাংলা থেকে। তখনও ঘুণাক্ষরে টের পাইনি, আমার চেনা সেই দেশে এত রক্ত ঝরবে। ঝরবে লাখো লোকের চোখের জল।

এক এক সময় এ-ও মনে হচ্ছে, আমি না হয় অন্য দেশের। বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন, এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে?

বাংলাদেশ আর ভারতের বন্ধু নয়: কঙ্গনাবাংলাদেশ আর ভারতের বন্ধু নয়: কঙ্গনা
আন্দোলন এক রকম। গণরোষ অন্য কথা। আরও ন্যক্কারজনক, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্বাস প্রকাশ্যে পুরুষদের হাতে হাতে ফেরা। বাংলাদেশ, এটা তোমার থেকে আশা করিনি। যেমন, আশা করিনি, সমাজের অতি সাধারণ মানুষ কাঁদতে কাঁদতে সর্বস্ব লুটের কথা সমাজমাধ্যমে এসে জানাবেন। আমার প্রিয় পড়শি দেশ, তোমার জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য মন থেকে প্রার্থনা করছি, আবার সব শান্ত হোক। হাসিতে ঝলমলিয়ে উঠুক সোনার বাংলা। প্রবাহিত হোক, ভালবাসার ফল্গুধারা। যার স্পর্শে হিংসা, ঘৃণার মতো সব কালো ধুয়ে যাবে। জানি, আমার প্রার্থনা সফল হবেই।

বাংলাদেশ, তোমায় নিয়ে আমার কোনও নালিশ নেই। সমস্যা নেই, ভয়ও নেই। তুমি ডেকে নিয়ে গিয়ে আমার মাধ্যমে দুই দেশের বিনোদন, সংস্কৃতি, ভাবের আদানপ্রদান ঘটিয়েছ। তাই আবারও তোমার ডাকের অপেক্ষায়। ইন্টারনেটের সমস্যার কারণে শাকিব খান-সহ আমার অন্যান্য সহ-অভিনেতার নিয়মিত খোঁজ নিতে পারছি না। কিন্তু জানি, বাংলাদেশ চেনা ছন্দে ফিরলেই আমি আবার সে দেশের ছবির নায়িকা হব, সেখানে কাজ করব। কারণ, আমার উপরে তো বাংলাদেশের কোনও রাগ নেই!

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION