মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

সুশান্তের ফ্ল্যাটে থাকা নিয়ে যা বললেন এই নায়িকা

বিনোদন ডেস্ক:
গত বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র সৌজন্যে বলিউডে চর্চিত নাম অদা শর্মা। শুধু জাতীয় স্তরে নয়, আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন এ অভিনেত্রী। তবে নিজের ছবি ছাড়া আরও একটি কারণে এই মুহূর্তে চর্চায় রয়েছেন অদা।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়েছিল যে ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটেরই বর্তমান বাসিন্দা আদা। গত বছরের মাঝামাঝি সময় থেকে ওই ফ্ল্যাটেই থাকছেন অভিনেত্রী। শোনা যায়, কয়েক কোটি টাকা মূল্যের এই ফ্ল্যাট নাকি পানির দামে কিনেছেন আদা। এই জল্পনার মাঝে অবশেষে ফ্ল্যাট নিয়ে বেশ কিছু বিভ্রান্তি দূর করলেন অভিনেত্রী।

সেই ফ্ল্যাটটিতে আদা থাকতে শুরু করার পর থেকেই শুরু হয়েছে নানা কথা। এবার আদা জানালেন, এই ফ্ল্যাটটি তিনি কেনেননি বরং ভাড়ায় থাকেন। তার ছবি ‘দ্য কেরালা স্টোরি’র প্রসঙ্গও তুললেন।

আদা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি যে বাড়িটিতে থাকছি, সেটি কিনিনি। ‘দ্য কেরালা স্টোরি’ থেকে অর্জিত অর্থ ৩০০ কোটি টাকা আমার নয়, তাই আমি ভাড়ায় থাকছি। এমনকি এই ভাড়াও আমি একা দিচ্ছি না। আমার ঠাকুমাও এই ভাড়া দিতে আমাকে সাহায্য করছেন।

তিনি আরও বলেন, ‘আর আমার মা যিনি কোনও চাকরি করেন না, ঘরের কাজে আমাদের সাহায্য করছেন। সুশান্ত রাজপুতও ভাড়ায় থাকতেন এই ফ্ল্যাটটিতে। বাড়িটি আসলে শ্রী লালওয়ানির, যিনি বর্তমানে সাউথ আফ্রিকাতে থাকেন।’

২০২০ সালের জুন মাসে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়েছিল মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার জগার্স পার্কের ফ্ল্যাটটি। ওই ফ্ল্যাটে ভাড়ায় থাকার সময় নিজের হাতে ঘরের প্রতিটি কোণ সাজিয়েছিলেন সুশান্ত। জানা যায়, প্রায় চার লক্ষ টাকা ভাড়া দিতে হত সুশান্তকে ৩৬০০ বর্গফুটের এই সমুদ্রমুখী ফ্ল্যাটটির জন্য।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION