বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে: প্রণয় ভার্মা

ভয়েস নিউজ ডেস্ক:

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসব কথা জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি।…আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।

ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্বের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ কামনা জানানোর বিষয় তিনি উল্লেখ করেছেন এবং আগামী দিনগুলোতে দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার আলোকে অন্তবর্তীকালীন সরকারের সঙ্গে ভারত সরকারের কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION