সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

‘ভারতবর্ষ’ বানান ভুল লেখায় মধুমিতাকে তুলোধনা

বিনোদন ডেস্ক:
ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে গিয়ে কটাক্ষের শিকার মধুমিতা সরকার। নেটপাড়ার একাংশ তো বটেই এমনকী সিনেজগতের ‘সতীর্থ’ ঋদ্ধি সেনের তোপের মুখেও পড়তে হল অভিনেত্রীকে। আসলে, ভারতবর্ষ বানানটাই ভুল লিখেছিলেন মধুমিতা।

আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের ধর্ষণ, খুন কাণ্ডে যেখানে গোটা দেশ উত্তাল। বাংলার আন্দোলন ছড়িয়েছে বাইরেও। যেখানে নারীদের নিরাপত্তা, সুরক্ষা না থাকার কারণে ৭৮তম স্বাধীনতা দিবসকে ‘কালো’ দিন বলে দাবি করছেন অনেকে, সেই পরিস্থিতিতে নায়িকার এমন ফটোশুট দেখে নেটপাড়ায় একাংশ ভ্রু আন্দোলিত করেছে। সেই আবহেই তীব্র কটাক্ষ করলেন ঋদ্ধি সেন।

মধুমিতা সরকারের পোস্টের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “তার স্বাধীনতা ‘দিবেস’? ভারতবর্ষ বানান লিখতে জানে? ঘেন্না ধরে গেল। ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গেছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না। যে রাজ্যে এক ডাক্তারের সাদা পোশাক ভেসে গেলো রক্তে সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে।”

‘সবাই পোড়া ভাত খায়না’, কাকে খোঁচা দিলেন বর্ষা? ‘সবাই পোড়া ভাত খায়না’, কাকে খোঁচা দিলেন বর্ষা?
ঋদ্ধির সংযোজন, “এরা কোনও দিনই শিল্পী ছিল না। ছিল না অভিনেতা। অভিনয় শিল্পর সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ , ইতিহাস, শিক্ষা, এই শব্দগুলো এদের কাছে ভিনগ্রহী, অভিনয় মানে ভান করা নয়, অভিনয় মানে নিজের সর্বস্ব দিয়ে সত্যিটা কে খুঁজে বার করা। ভান করে অভিনয় হয় না। অভিনয়ের অন্য অর্থ সত্যকে উন্মোচন করা।”

মধুমিতাকে ‘অশিক্ষিত শিল্পী’ বলে ঋদ্ধির মন্তব্য, “এরা জানে শুধু ভান করতে, এরা সারাজীবন শুধু ভান করে যেতে শিখেছে, অভিনেতা হিসেবে ভান করেছে, শিল্পী হিসেবে ভান করেছে, নাগরিক হিসেবে ভান করেছে, এমনকি মানুষ হিসেবে ভান করেছে। এরা আমাদের পেশায় কলঙ্ক। স্বাধীনতা দিবস নিয়ে বলার আগে নিজের ভণ্ডামি আর অশিক্ষা থেকে স্বাধীন হন, আমাদের কর্মক্ষেত্রও স্বাধীনতা চায় আপনাদের মতো অশিক্ষিত শিল্পীর কাছ থেকে।”

যদিও সেই পোস্ট আধঘণ্টার মধ্যেই তুলে নিয়েছেন অভিনেত্রী। তবে স্ক্রিনশটে সয়লাব সোশ্যাল মিডিয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION