সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

যে কারণে ‘ঐতিহাসিক’ ছবি থেকে সরে দাঁড়ালেন অপু

অপু বিশ্বাস, ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

চলতি বছরের জানুয়ারিতে বেশ ঘটা করে একটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। যেটিকে তিনি ‘ঐতিহাসিক’ সিনেমা বলে আখ্যা দিয়েছিলেন তখন। এমনটাও বলেছিলেন, বিনা সম্মানীতে ছবিটি করতে চান তিনি। যদিও ছবির পরিচালক এক রকম জোর করেই ১০০ টাকায় চুক্তিবদ্ধ করেছিলেন তাকে।

৭ মাসের মাথায় অপু জানালেন, এমন একটি ‘ঐতিহাসিক’ সিনেমা থেকে তিনি অব্যাহতি নিয়েছেন।

কেন নিয়েছেন, সেটি জানার আগে জেনে নেওয়া যাক ছবিটির নাম-পরিচয়। এটির নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। পরিচালক সালমান হায়দার। যাতে অপু বিশ্বাসকে দেখা যাওয়ার কথা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে।

জানুয়ারিতে ছবিতে চুক্তিবদ্ধ করার সময় পরিচালক সালমান হায়দার বলেছিলেন, ‘এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনও সম্মানী নিতে চাননি। নামমাত্র ১০০ টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি।’ একই সময় অপু বিশ্বাস বলেছিলেন, ‘সিনেমাটির গল্প শুনে একবাক্যে রাজি হয়ে যাই। ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে। আশা করছি, কাজটি দারুণ হবে। শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

না। আর প্রস্তুতি নেওয়া হয়নি। দেশে ক্ষমতার পালাবদলের সঙ্গে পাল্টে গেলো অপু বিশ্বাসেরও মন। জানান, তিনি এই ছবিটি আর করছেন না। যদিও অপুর দাবি, ‘চুক্তি হওয়ার এক মাসের মাথায়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি। হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন।’
এ ক্ষেত্রে অপু এখন দায় চাপালেন প্রযোজক-পরিচালকের কমিটমেন্ট-এর ওপর!

তবে অনেকেই নিশ্চিত করছেন, সরকারের ক্ষমতার পালাবদলে শুধু অপু বিশ্বাসই নন, পুরো সিনেমাটিই এখন বাতিল হয়ে গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION