সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

হাসপাতাল থেকে দোয়া চাইলেন উর্বশী

বিনোদন ডেস্ক:
হাসপাতাল থেকে ভিডিও প্রকাশ করে দোয়া চাইলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বুধবার (২১ আগস্ট) বিকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে উর্বশী লেখেন— ‘আমার জন্য দোয়া করবেন।’

এ ভিডিওতে দেখা যায়, উর্বশীর ডান হাতের মধ্যমা আঙুল কেটে গেছে। তাতে বেশ রক্ত লেগে আছে। ভিডিওর অন্য অংশে দেখা যায়, সোফায় বসে আছেন উর্বশী। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন উর্বশীর ভক্ত-অনুরাগীরা। তবে এটি কোনো সিনেমার দৃশ্যের প্রয়োজনে, নাকি বাস্তবে আহত হয়েছেন তা জানাননি উর্বশী।

কয়েক মাস আগেও হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন উর্বশী রাউতেলা। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছিল, নান্দামুরি বালাকৃষ্ণার পরবর্তী সিনেমা ‘এনবিকে ১০৯’। এ সিনেমায় অভিনয় করছেন উর্বশী। হায়দরাবাদে সিনেমাটির তৃতীয় লটের শুটিং চলছে। সেখানে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন উর্বশী। তার ফ্র্যাকচার হয়েছে, এরপরই ব্যথা শুরু হয়।

তেলেগু সিনেমার পরিচালক কে. এস. রবীন্দ্র ববি নির্মাণ করছেন ‘এনবিকে১০৯’। বড় বাজেটের এ সিনেমায় নারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন উর্বশী।

এর আগে ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে জানায়, ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ার ‘এনবিকে১০৯’ সিনেমা। সিনেমাটির নারী কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন উর্বশী রাউতেলা। তা ছাড়াও আরো তিন সুপারস্টার সিনেমাটিতে অভিনয় করছেন। তারা হলেন, নান্দামুরি বালাকৃষ্ণা, ববি দেওল, দুলকার সালমান। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে এটি।

উল্লেখ্য, ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড তার দখলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION