সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বাবা হলেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক:
প্রথমবারের মতো বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। হেইলি বিবারের কোলজুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। আজ বাংলাদেশ সময় সকালে এমন সুখবর জানান কানাডীয় এ তারকা।

নিজের ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের পায়ের ছবি পোস্ট করে বিবার লিখেছেন, ‘ঘরে স্বাগত’। সেইসঙ্গে এও জানিয়েছেন, তার সন্তানের নাম জ্যাক ব্লুজ বিবার।

এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, সংসারে নতুন অতিথি আসছে। ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক।

বন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয়ের টাকা দিলেন সিয়ামবন্যার্তদের সাহায্যার্থে দুই মাসের আয়ের টাকা দিলেন সিয়াম
সেলেনা গোমেজের সঙ্গে আট বছরের সম্পর্ক বিচ্ছেদের পর ২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন বিবার। বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। তাদের নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খুশির খবর পেয়ে তাদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

এর আগে ২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার। তার মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। তখন বাতিল করতে হয় বহু কনসার্ট। কিন্তু এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION