সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

উদ্দেশ্য সৎ থাকলে সফলতা আসবেই : পরীমণি

বিনোদন ডেস্ক:
‘মানুষের উদ্দেশ্য সৎ থাকলে সেখানে সফলতা আসবেই’— সম্প্রতি সোশ্যালে এক ফেসবুক পোস্টে এমন কথাই লিখেন পরীমণি। সেইসঙ্গে তিনি এও লিখেন, ‘আমি এও বিশ্বাস করি অলসদের নিয়ে ভালো কিছু শুরু করতে নেই।’

পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা।

একটি ছবি পোস্ট করে নায়িকা লিখেন, ‘পরিশ্রমের যেমন বিকল্প হয় না ঠিক স্বপ্নবাজ মানুষ ছাড়া জগতে বড় কিছু গড়ে তোলা সম্ভব হয় না। যেদিন আমি-আমি/ আমার-আমার ছেড়ে আমাদের বলতে শিখবো ঠিক সেদিনই সব ভালোর শুরু হবে এই ছবিটা যেন আমাদের হয় প্লিজ!’

শিল্পীর কোনো ধর্ম-বর্ণ নেই, তারা সবার: অপু বিশ্বাস শিল্পীর কোনো ধর্ম-বর্ণ নেই, তারা সবার: অপু বিশ্বাস
সেই পোস্টের কমেন্ট বক্সে তুরান নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ মহান আমাদের উদ্দেশ্য সৎ, নিশ্চয়ই সাফল্য আসবে ইনশাআল্লাহ। অন্যদিকে ফাহিম নামে একজন লিখেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে সবাইকে ভালোবাসার এ বন্ধন অটুট থাকুক আজীবন পরী মণি আপু।

কর্মজীবনের শুরুতে মডেলিং ছাড়াও বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন পরীমণি এবং টিভি নাটকে অভিনয় করেন। এরপর মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন।

পরীমণি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এরমধ্যে জাকারিয়া শৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন। এ নাটকে আমিন খান, পপি তার সহশিল্পী ছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয় করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরীমণি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ তার অভিনীত প্রথম চলচ্চিত্র। কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION