সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে?

বিনোদন ডেস্ক:

এবার শিল্পীদের এমপি-মন্ত্রী হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন দেশের জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি রাজনৈতিক দল বিএনপি’র সমর্থক। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও বিগত সরকারের আমলে সেভাবে তেমন একটা গান গাওয়া কিংবা কোনো কনসার্টে অংশ নিতে পারেননি। অন্যদিকে অনেক শিল্পীই নানা সুবিধা পেয়েছেন। শুধু তাই নয়, হয়েছেন এমপি-মন্ত্রীও। সরকার পতনের পর ফের সরব হয়েছেন ন্যান্‌সি।

এ বিষয়ে তিনি বলেন, আমাদের পূর্বের কিছু মানুষ এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্লজ্জের মতো ছোটাছুটি করেছে। যোগ্যতা না থাকার পরও তারা নির্বাচন এলে নমিনেশন কিনতে দৌড় দিতো। এমনকি তাদের রাজনৈতিক জ্ঞান-প্রজ্ঞাও ঠিকমতো নেই। তাদের বাসনা একটাই, এমপি-মন্ত্রী হতেই হবে! তিনি প্রশ্ন রেখে বলেন, শিল্পীদের এত এমপি-মন্ত্রী হওয়ার শখ কেন? কী আছে সেখানে? কতো টাকা বেতন পান এমপিরা? গান অথবা অভিনয় করে কী যথেষ্ট সম্মানী আসে না- যার জন্য এমপি হওয়ার জন্য লোভ করতে হবে? যারা এগুলো করে এদের ধরা উচিত।

আমার মধ্যে এসব চিন্তা একেবারেই নেই। তিনি বলেন, বিএনপি’র সমর্থক হওয়ায় গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নিপীড়নের শিকার হয়েছি। এমনকি একাধিকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যারা কথা বলার স্বাধীনতা হরণ করেছে, গুম-খুন করেছে, দুর্নীতি করেছে- তাদের পতন দেশবাসী দেখেছে। আবারো যেন এমন কেউ আর ক্ষমতায় না আসে সেদিকে দৃষ্টি রাখতে জনগণের কাছে অনুরোধ ন্যান্‌সির।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION