মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আরজি কর কাণ্ডে ভারতজুড়ে প্রতিবাদ, মোদিকে যা বললেন শুভশ্রী

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে রীতিমতো উত্তেজনা ভারতজুড়ে। বিচার চেয়ে এক দাবি সবার। একের পর সামাজিক মাধ্যমে পোস্ট করছেন তারা। সেপ্টেম্বর মাসের প্রথম দিন, নাগরিক সমাজের ‘মহামিছিল’। সেখানে হাঁটবেন খ্যাতনামী সব তারকারা। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। এ বার মোদীর কাছে অনুরোধ শুভশ্রীর। তুললেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রসঙ্গ। এতে ব্যতিক্রমী নন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও।

তবে এবার আর শুভশ্রী দাবি করলেন, বিষয়টি আর অরাজনৈতিক নয়। কারণ তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি স্টোরি শেয়ার করেন শুভশ্রী। তাতে লেখা, ‘স্বচ্ছ ভারতের চেয়ে আমাদের ‘নিরাপদ ভারত’-এর বেশি দরকার মোদিজি।’ প্রচ্ছদে একটি ফাঁসির দড়ি, বিচারের হাতুড়ি, এবং এক নির্যাতনে শিকার নারীর অবয়ব।

নরেন্দ্র মোদির কাছে ধর্ষণের প্রতিবাদে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে শুভশ্রী পোস্ট করেছেন আগেও। এমনকি, অভিনেতা দেবও সরাসরি মোদি সরকারের কাছে বিল পাশ করানোর দাবি করেছেন।

গত ১৪ আগস্ট মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় দেখা যায় শুভশ্রীকে। পাশে ছিলেন অরিন্দম শীল। এরপর টালিউডের পক্ষ থেকে যে মিছিলের আয়োজন করা হয়, তাতেও প্রথম সারিতে ছিলেন শুভশ্রী। ব্যানার হাতে ক্রমাগত স্লোগান ছিল মুখে। মিছিলে ছিলেন রাজ চক্রবর্তীও।

এদিকে তাদের পক্ষ থেকে বাবলি সিনেমার প্রচারও বন্ধ রাখা হয়েছিল। এমনকি, প্রিমিয়ারও হয়নি। বড় লোকসানের মুখে পড়তে হয়েছে এই সিনেমাকে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION