সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

রণবীর সিংকে নিয়ে নির্জন দ্বীপে থাকতে চান অনন্যা

বিনোদন ডেস্ক:
বলিউডের নবাগত অভিনেত্রীদের একজন অনন্যা পান্ডে। সম্পর্কে অভিনেতা চাংকি পান্ডের মেয়ে। ইতোমধ্যেই বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। ‘কল মি বে’ শিরোনামে একটি সিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। অ্যামাজন প্রাইমে যেটি মুক্তি পাবে আগামী ৬ সেপ্টেম্বর।

এর আগেই প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন অনন্যা। যে কারণে সম্প্রতি কথা বলেছেন পিঙ্কভিলার সঙ্গে। সাক্ষাৎকারের একটি অংশে ‘র‌্যাপিড ফায়ার’-এ অংশ নেন তিনি।

যেখানে সঞ্চালক অভিনেত্রীর কাছে জানতে চান, নির্জন কোনো দ্বীপে কোন অভিনেতার সঙ্গে থাকতে চান? জবাবে অনন্যা পান্ডে বলেন, ‘রণবীর সিং।’

কেন রণবীর, সেই কারণ ব্যাখ্যা করে অনন্যা পান্ডে বলেন, ‘কারণ সে নেচে বা কিছু একটা করে আমাকে বিনোদিত করবে। আমি বিরক্ত হতে চাই না।’

এরপর জানতে চাওয়া হয়, অভিনেত্রী হিসেবে নিজেকে কত নাম্বার দেবেন? সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে অনন্যা পান্ডে বলেন, ‘এটা আমি করতে পারি না। নিজেই নিজেকে কীভাবে মূল্যায়ন করি! তবে প্রায় ৩ দিতে পারি।’

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। তারপর বেশ কিছু সিনেমায় দেখা গেছে তাকে। অনন্যা পান্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খো গায়ে হাম কাঁহা’। গত বছর মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ অভিনেত্রী।

অভিনয় ক্যারিয়ার দীর্ঘ না হলেও ব্যক্তিগত নিয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন অনন্যা। তার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা আদিত্য রায় কাপুর, কার্তিক আরিয়ানের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION