বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরুশকুলে গৃহবধূর লাশ উদ্ধার, শ্বাশুড়ি আটক

ভয়েস প্রতিবেদক, (১ মে):
কক্সবাজার সদরের খুরুশকুলে কুলসুমা বেগম (১৯) নামের গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সকাল ৭ টার দিকে ইউনিয়নের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন ঝাউবাগান এলাকায় ঘটনাটি ঘটে।নিহত গৃহবধূ কুলসুমা বেগম ওই এলাকার রিয়াজ উদ্দিনর স্ত্রী এবং চৌফলদন্ডী সেতু সংলগ্ন ইব্রাহিম খলিলের মেয়ে।ঘটনায় জড়িত সন্দেহে শ্বাশুড়িকে আটক করা করেছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্বামীর মারধরের কারণে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।ঘটনার পর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন সটকে পড়ে।পরে অভিযান চালিয়ে শ্বাশুড়ি মনোয়ারা বেগম (৩৫)কে আটক করে কক্সবাজার সদর মডেল থানায় নেওয়া যাওয়া হয়েছে।শুক্রবার সকালে  লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মের্গে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন ওসি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION