বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

বৈরুতে বিস্ফোরণে নিহত ঘটনায় প্রধানমন্ত্রীর সমবেদনা

ভয়েস নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৫ আগস্ট) রাতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবকে একটি বার্তা পাঠিয়ে শোক প্রকাশ করেছেন।

শেখ হাসিনা বার্তায় বলেছেন, ‘মঙ্গলবার রাতে বৈরুতে বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির জন্য বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি।’
বাংলাদেশ প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহানুভূতিও জানিয়েছেন। এ সংকটের সময়ে বাংলাদেশ জনগণ লেবাননের সরকারের পাশে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার দৃঢ়ভাবে বিশ্বাস যে, আপনার সুযোগ্য নেতৃত্বে লেবানন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে।’
শেখ হাসিনা উল্লেখ করেন যে ইউএনএফআইএল (লেবাননে জাতিসংঘের অন্তর্বতীকালীন বাহিনী)’র অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয় বিস্ফোরণের সময় বন্দরে অবস্থান করছিল। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছে।
তিনি বলেন, ‘জানা গেছে যে, লেবাননে বসবাসরত কিছু বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। আমি বিশ্বাস করি, এই সংকটের সময়ে আপনার সম্মানিত সরকার তাদের দেখাশোনা করবে।’
প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বৃহস্পতিবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৩৭ জন নিহত, বেশ কয়েক ডজন নিখোঁজ এবং কমপক্ষে ৫০০০ জন আহত হয়েছে।
মারাত্মক বিস্ফোরণে বন্দরের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে এবং শহরের কেন্দ্রস্থলে বিরাট এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চূড়ান্ত মৃত্যুর সংখ্যা এখনও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বাসস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION