বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বাংলাদেশকে

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। গতকাল বৃহস্পতিবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাতে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

পররাষ্ট্র সচিব জানান, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। চীনের রাষ্ট্রদূত আমাদের যেটি জানিয়েছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সিনো-আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত (এলডিসি) দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন।

প্রসঙ্গত, ২০২২ সালে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন ৯৮ শতাংশ শুল্কমুক্ত সুবিধা ছিল। যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল। সেটিকে এখন বৃদ্ধি করে ১০০ ভাগ করা হচ্ছে।

চীনের বাজারে বাংলাদেশ থেকে কৃষি পণ্য নেয়ার অনুরোধ করা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, অন্তর্বতীকালিন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যে বিনিয়োগটি এসেছে সেটি এসেছে চীনের হংকং থেকে। তারপরেও কিছু বিনিয়োগ এসেছে এবং সবগুলো মিলিয়ে যদি যোগ করি তার পরিমাণ হবে প্রায় ৮০ লাখ ডলার।

আমরা আগামী বছরে চীনের সঙ্গে ৫০ বছর সম্পর্কের পূর্তি করতে যাচ্ছি। এটি ভালোভাবে করা যায় এবং সম্পর্কের উষ্ণতার প্রতিফলন ঘটে, সেটি নিয়ে আলোচনা করেছি, বলেন পররাষ্ট্র সচিব।

বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। ২০২২-২৩ অর্থ বছরে চীন থেকে ১৮ দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ। অপরদিকে, বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয় ৬৭৬ মিলিয়ন ডলারের পণ্য।

জসিম জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর চীন থেকেই সবচেয়ে বেশি সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে, যার পরিমাণ আট মিলিয়ন ডলার। ২০২০ অর্থবছরে চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যমানের পণ্য আমদানি করে, যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ। এই তথ্য এটাই নির্দেশ করছে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION