শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ঘটনার ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছেন শিপ্রা: র‍্যাব

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনায় শিপ্রা দেবনাথ তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে ‘স্পর্শকাতর তথ্য’ দিয়েছেন বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার রাজধানীতে র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বাহিনীটির পরিচালক (আইন ও মিডিয়া) লে. কর্নেল আশিক বিল্লাহ। তবে ‘স্পর্শকাতর তথ্যের’ ব্যাপারে আর কিছু জানাননি তিনি।

তিনি বলেন, ‘তিনি (শিপ্রা) সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলেছেন, তা হচ্ছে, তিনি ন্যায়বিচার পেতে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করবেন।’

কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা মাদক মামলায় রবিবার জামিন পেয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ ।

র‍্যাবের তদন্তকারী কর্মকর্তারা ইতিমধ্যে শিপ্রা ও স্ট্যামফোর্ডের আরেক শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাতের সঙ্গে ঘটনার বিষয়ে কথা বলছেন। তারা এখনও মানসিকভাবে বিপর্যস্ত থাকায়, তদন্তকারীরা তাদের সঙ্গে আরও সময় নিয়ে কথা বলবেন বলে জানান র‍্যাব কর্মকর্তা আশিক বিল্লাহ।

আজ দুপুর সোয়া দুইটার দিকে কক্সবাজার আদালত পৃথক দুটি মামলায় জামিন মঞ্জুরের পর সিফাত কারাগার থেকে বের হয়ে আসেন।

স্টামফোর্ডের শিক্ষার্থী সিফাত, শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নূর ‘জাস্ট গো’ নামে একটি ভ্রমণের ভিডিওচিত্র ধারণ করতে কক্সবাজারে ছিলেন। নিহত মেজর (অব.) সিনহার ইউটিউব চ্যানেলের জন্য তারা এটি নির্মাণ করছিলেন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION