বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

‘যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাবো’-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

ভয়েস নিউজ ডেস্ক:

মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার সব ধরনের কার্যক্রমের সঙ্গে আমরা রয়েছি। করোনা ভ্যাকসিন আবিষ্কৃত হলে সব উন্নত দেশের সঙ্গে যাতে আমরা পাই সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছি। আর চিকিৎসক ও গণমাধ্যমকর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে।”

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, “আমরা আশা কর যেদিন ইউরোপ ভ্যাকসিন পাবে, সেদিন আমরাও পাবো। এ বিষয় নিয়ে সেদিনও সচিবালয়ে আলোচনা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর আমাদের বলেছেন যাতে করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পায় সে বিষয়ে লক্ষ্য রাখতে। তাই আমরা ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।”

এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদ , শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. লিয়াকত হোসেন তপন, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক, টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র:ঢাকাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION