মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি 

শীতের সবজি দিয়ে খিচুড়ি রাঁধবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:

নানা রঙের শীতের সবজিতে ছেয়ে গেছে বাজার। শীত শীতে আমেজে রান্না করে ফেলতে পারেন মজাদার সবজি খিচুড়ি। শিশুদের জন্যও দারুণ পুষ্টিকর এই খিচুড়ি। রেসিপি জেনে নিন। ২ কাপ পোলাওয়ের চাল, আধা কাপ মুগ ডাল ও আধা কাপ মসুরের ডাল একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন। মুগ ডাল প্যানে সামান্য ভেজে নেবেন। চাল-ডাল ধোয়ার পর পানি ঝরিয়ে নিন।

প্যানে তেল গরম করে আধা কাপ আলু ও আধা কাপ কিউব করে কাটা গাজর দিয়ে দিন। আরও দিন ফুলকপি ও বরবটি। কয়েক কোয়া আস্ত রসুন দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন সবজি। স্বাদ মতো লবণ দিয়ে চুলার জ্বাল মাঝারি আঁচে রেখে ভেজে নিন। সবজিগুলো উঠিয়ে একই প্যানে আস্ত গরম মসলা দিয়ে ভেজে নিন কয়েক সেকেন্ড। এক কাপের কম পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। বাটা মসলার কাঁচা গন্ধ চলে গেলে চাল-ডালের মিশ্রণ দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে নিন ডাল ও চাল। ভাজা হয়ে গেলে ১ চা চামচ জিরা বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া ও লবণ দিন। প্রায় দুই মিনিট সময় নিয়ে ভাজুন। এ পর্যায়ে আধা কাপ বাঁধাকপি, আধা কাপ শিমের টুকরা দিয়ে আরও কয়েক মিনিট ভাজুন। এরপর আগে থেকে ভেজে রাখা সবজি দিয়ে দুই মিনিট ভাজুন। ৬ কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিন। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন প্যান। মিডিয়াম হাই হিটে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন চুলায়। পানি এর মধ্যেই শুকিয়ে যাবে। এরপর প্যানের নিচে তাওয়া দিয়ে ঝরঝরে হওয়া পর্যন্ত রেখে দিন চুলায়। চুলার জ্বাল একেবারে মৃদু থাকবে। ঝরঝরে হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম খিচুড়ি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION