রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

হজমশক্তি বাড়ানোর ৯ উপায়

লাইফস্টাইল ডেস্ক:

হজম প্রক্রিয়া ঠিক না থাকলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় না। সুস্থ থাকতে হলে হজমশক্তি উন্নত রাখার দিকে নজর দিতে পারে। হজমে সমস্যা হলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। পুষ্টিবিদ সৈয়দ শারমিন আক্তারের মতে, ‘‘ হজমশক্তি পুরো শরীরকে প্রভাবিত করে।’’ হজমশক্তি বাড়ানোর ৯টি উপায় জেনে নিন

১. ভালোভাবে চিবিয়ে খাবার খান। যত ভালোভাবে চিবিয়ে খাবেন, তত পাচকরস নিঃসরণ হবে। পাচকরস হজমে সহায়ক ভূমিকা পালন করে।

২. খাবারের সঙ্গে লেবু রাখতে পারেন। লেবুর রস হজমে সহায়তা দেয়। চাইলে খাওয়ার পরে লেবুপানি পান করতে পারেন।

৩. হজমশক্তি বাড়াতে সহায়ক ভূমিকা রাখতে পারে দই। এই খাবার অন্ত্রের জন্য ভীষণ উপকারী। এতে রয়েছে হজম সহায়ক ব্যাকটেরিয়া।

৪. হজমে সহায়তা দিতে পারে গ্রিন টি। পুদিনা পাতার চাও হজমের পক্ষে ভালো। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট খাবার হজমে সাহায্য করে।

৫. খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে রাখুন। আঁশযুক্ত খাবার সহজে পানি শোষণ করে, এতে হজম ভালো হয়।

৬. হজমশক্তি বাড়াতে পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি খেতে পারেন । যেমন—
শসা, টমেটো, লাউ ইত্যাদি।

৭. প্রতিদিন কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন। তবে খাওয়ার আগে বা খাওয়ার মধ্যে অতিরিক্ত পানি পান করবেন না। এতে বদহজম হতে পারে।

৮. রাতের খাবার গ্রহণ ৮টার মধ্যে শেষ করুন। গভীর রাতে খাবার গ্রহণ করবেন না।

৯. দিনে কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করুন। হাঁটাহাঁটি, জগিং, সাইক্লিং হজমের পক্ষে ভালো প্রভাব ফেলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION