শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মাদক আর দুর্নীতি আমাদের দুইটা বড় শত্রু : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস নিউজ ডেস্ক:

মাদক নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের দুইটা বড় শত্রু ; এক নম্বর দুর্নীতি এবং আরেকটি হলো মাদক৷ মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি এই সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে৷’

বুধবার (২৫ জুন) মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস- ২০২৫ উদযাপন উপলক্ষে ৩২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিং এ মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘শুধুমাত্র মাদক নিরাময় কেন্দ্র করে সমস্যার সমাধান করা যাবে না৷ মাদক যেন বাহির থেকে ঢুকতে না পারে, মাদকের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য আমাদেরকে দেন৷’

তিনি আরও বলেন, ‘মাদকে আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই ইনভলভ হয়ে গেছে৷ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতেও মাদক ছেয়ে গেছে৷ মাদক শক্তির নিরাময়ের খরচ অনেক বেশি, গরীবেরা এটা বহন করতে পারে না৷ আমি আশা করব, মাদক নিরাময় কেন্দ্রে যেন কারো ঢুকতে না হয়৷মাদকসেবীদের সংখ্যা যেন ধীরে ধীরে পুরোপুরি কমে আসে৷ যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে৷’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘একটি সময় ফেন্সিডিল বাচ্চাদের পেটে ব্যাথা হলে খাওয়াতো৷ সাপের মতো একটা ছবিও থাকতো৷ আমি অনেক সময় বিজিবি সেনাদের বলতাম যদি ফেন্সিডিল ১০০ -২০০ টাকার বিনিময়ে দাও এগুলো একটা সময় তোমার পরিবারের কেউ খেলে তখন বুঝবা৷ এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনী না৷ আমাদের সকলের বুঝতে হবে৷’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION