শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

‘পর্যটন শিল্পকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে’

ভয়েস নিউজ ডেস্ক:
দেশের পর্যটন খাতকে আরও আকর্ষণীয় করে বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আফরোজা খানম বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতেও পরামর্শ দেওয়া হয়েছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, আগামী তিন মাসের মধ্যেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এবং ডিসেম্বর মধ্যে থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানকে ঢেলে সাজাতে আরও ১৪টি বোয়িং৭ কেনার চুক্তি সই করা হয়েছে এবং আরও কিছু বিমান সরকার লিজ নেওয়ার কথা ভাবছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ঠাকুরগাঁও, নীলফামারী, সৈয়দপুর এবং বগুড়াসহ পরিত্যক্ত আটটি বিমানবন্দর নতুন করে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পর্যটকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। পর্যটন স্থাপনাকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে, বিশেষ করে মনপুরা স্পট হিসেবে ভালো সে কথা ডিসিরা বলেছেন। সেটাও দেখা হচ্ছে।

সরকার যেভাবে দেশ গড়তে চায় সে বিষয় ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুরের এয়ারপোর্ট উন্নত করার কথা হয়েছে। বগুড়ায় এয়ারপোর্টে একাডেমি স্থাপনের কথা রয়েছে। কক্সবাজারে থার্ড টার্মিনাল হবে। মন্ত্রণালয় কী কী কাজ করছে, সেগুলো ডিসিদের জানানো হয়েছে। আগের মতো নয়, গণতান্ত্রিক সরকার যেভাবে দেশ গড়তে চায় সে বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION