রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে?

খেলাধুলা ডেস্ক:

বয়স ৪১, ক্যারিয়ারের ২৫তম পেশাদার মৌসুম। তবু গোলের ক্ষুধায় কোনো কমতি নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিশ্বকাপ ও বিয়ের পর প্রথমবার আল নাসরের জার্সিতে ফিরেই গোল করলেন পর্তুগিজ মহাতারকা। তাঁর গোলেই সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর।

শুরুতে অবশ্য বেঞ্চেই ছিলেন রোনালদো। নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগ্লুর অধীনে ম্যাচের ৬২ মিনিটে মাঠে নামেন তিনি। ততক্ষণে আবদুলেলাহ আল আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর।

শেষ বাঁশির সাত মিনিট আগে নিজের চেনা গোলের দেখা পান রোনালদো। আইমান ইয়াহিয়ার নিচু ক্রস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আট গজ দূর থেকে বল জালে পাঠান তিনি।

এই গোলের সঙ্গে ক্যারিয়ারের গোলসংখ্যা দাঁড়াল ৯৭৭। অর্থাৎ বহুল আলোচিত ১ হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ২৩ গোল দূরে রোনালদো। আল নাসরের হয়ে এটি তাঁর ১৩০তম গোল। ২০২২ সালের ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই গোলের পর গোল করে চলেছেন তিনি।

বিশ্বকাপের পর আল নাসরের প্রথম লিগ ম্যাচে খেলেননি রোনালদো। মঙ্গলবার কিংস কাপের ম্যাচেও ছিলেন না। অবশেষে ফিরেই গোল পেলেন পর্তুগিজ মহাতারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION