রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা

বিনোদন ডেস্ক:
ভুয়া ছবি-ভিডিও নিয়ে বেকায়দায় পড়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সোশ্যাল মিডিয়ায় নিয়ে বিভিন্ন ধরনের অশালীন কিংবা আপত্তিকর কনটেন্ট তৈরি করে বিভিন্ন নিষিদ্ধ সাইটে ছড়িয়ে দেওয়া হয় শ্রীদেবীকন্যার। এতে সম্মানহানির মুখে পড়েছেন জাহ্নবী। তাই নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার দাবিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী। এবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই দ্রুত অনলাইনে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন কনটেন্টগেুলো অনলাইন থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় প্রায় সাত হাজার লিংকের তথ্য উল্লেখ ছিল। প্রাথমিক অনুসন্ধানে আপাতত ৫৫২টি কনটেন্ট আপত্তিকর ও অশালীন হিসেবে চিহ্নিত হওয়ায় সেগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

শিল্পকলা একাডেমিতে আজ নজরুল সংগীত সন্ধ্যা শিল্পকলা একাডেমিতে আজ নজরুল সংগীত সন্ধ্যা
পেজগুলোর বিষয়ে স্পষ্ট করে আদালত জানান, তারকার নামে পরিচালিত সব ফ্যান পেজই বেআইনি নয়। এসব পেজে ছবি, ভিডিও, চলচ্চিত্রের তথ্য, প্রশংসা কিংবা সমালোচনা থাকতে পারে। তবে কোনো পেজ যদি অশালীন কনটেন্ট ছড়ায় কিংবা তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া যাবে। জাহ্নবীর করা মামলায় এআই ব্যবহার করে নির্মিত এসব ডিপফেক ছবি-ভিডিও, ভুয়া অ্যাকাউন্ট ও বাণিজ্যিক শোষণের বিষয়টি উঠে আসে। ফলে আদালত এসব বিকৃত কনটেন্ট বিবেচনা করার পরই সরিয়ে ফেলার নির্দেশ দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION