রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে ঝাউতলা এলাকায় মদের বারে দু’পক্ষের সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শহরের ঝাউতলার ‘রেনেসাঁ হোটেল’—এর দোতলায় অবস্থিত বারে এই ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন— কক্সবাজার শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার নাজিবুল হক রাশেদ (২৮) এবং বিজিবি ক্যাম্প এলাকার সোলাইমান ওরফে সালমান (২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে কয়েকজন যুবক মদ পান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে রাশেদ ও সালমানের গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জের ধরে উভয় পক্ষই বাইরে থেকে আরও লোক ডেকে এনে দেশীয় অস্ত্র ও ভাঙা কাচের বোতল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষের সময় ভাঙা গ্লাস ও ছুরির এলোপাতাড়ি আঘাতে রাশেদের গলা ও পেটে গুরুতর জখম হয়। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, রাশেদকে হত্যার অভিযোগে সালমানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পুলিশ পাহারায় তাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সালমানেরও মৃত্যু হয়। তবে স্থানীয় একটি সূত্র দাবি করেছে, রাশেদের মৃত্যুর পর তার পক্ষের লোকজন সালমানকে হাসপাতাল বা এর আশপাশ থেকে তুলে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে, যার ফলে তার মৃত্যু ত্বরান্বিত হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো:  অহিদুল ইসলাম জানান, অনুমোদন ছাড়াই বারটি চালানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের স্বার্থে এবং আলামত সংরক্ষণের জন্য বর্তমানে বারটি সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়েছে।

রেনেসাঁ হোটেল ব্যবস্থাপক ফয়েজুল হক দাবি করেছেন, ২০২৭ সালের জুন পর্যন্ত তাদের বারের লাইসেন্স নবায়ন করা আছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি, তবে প্রক্রিয়া চলমান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION