শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনা:এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদের মৃত্যু

এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ। ছবি: সংগৃহীত

ভয়েস নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ মারা গেছেন।

আজ রোববার সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।

এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আব্দুস শহীদ ভাই গত ২৭ জুলাই করোনা নিয়ে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরদিন তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ সকাল পৌনে ১১টার দিকে মারা যান বলেও জানান তিনি।

এনটিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়, এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ করোনাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এনটিভিতে যোগ দেওয়ার আগে আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। সূত্র”ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION