বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৬১.৫৬ শতাংশ

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন, যা গতকালের তুলনায় ২৫৯ জন বেশি এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৫৬ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন রোগী। সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল রবিবার (২৩ আগস্ট) আগের দিনের তুলনায় ৫৭২ জন রোগী বেশি সুস্থ হয়েছিলেন; অর্থাৎ গত দুই দিন ক্রামগত সুস্থতার সংখ্যা বেড়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৬৭৫টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৩৮২টি। এখন পর্যন্ত ১৪ লাখ ৫৬ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৫ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ৮৩ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন, এ পর্যন্ত ৩ হাজার ৯৮৩ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ।

এতে আরও বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ১৩৭ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৪৬ জন।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে একজন, রংপুর বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং ৪ জন বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪৮৮ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ২৮৭ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৮২০ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪৬ হাজার ৯৪০ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৬৭ হাজার ২২৭ জনকে।

প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে এক হাজার ৮৯৭ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৮৪৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৪ লাখ ৩০ হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৪ লাখ ৮২ হাজার ৯২১ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫২ হাজার ৭২৭ জন।সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION