বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

সিনহা নিহতের ঘটনায় সংসদীয় কমিটির উদ্বেগ

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের মেরিন ড্রাইভে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের পুলিশের গুলিতে নিহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয় কমিটির বৈঠকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, মো. ফরিদুল হক খান ও পীর ফজলুর রহমান অংশ নেন।

বৈঠক সূত্র জানিয়েছে, কক্সাবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে বৈঠকে অনির্ধারিত আলোচনা হয়। কমিটির অধিকাংশ সদস্যই এই আলোচনায় অংশ নেন। কমিটির সদস্যদের প্রশ্নের জবাবে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনাটি অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ওই ঘটনার তদন্ত চলছে।

আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে এ ধরনের ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সার্বক্ষণিক তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা সংস্থার তৎপরতাও বাড়াতে বলেছে কমিটি।

বৈঠক শেষে কমিটির সভাপতি শামসুল হক টুকু সাংবাদিকদের বলেন, কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনা নিয়ে কিছু আলোচনা হয়েছে। এ সংক্রান্ত মামলাটির তদন্ত চলছে। ফলে এ বিষয়ে বিস্তারিত বলার সুযোগ নেই। কমিটির সদস্যরা ওই ঘটনার সুষ্ঠু বিচারের ওপর গুরুত্বারোপ করেছেন।

সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অনেক অর্জন মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। তাই পুলিশ বাহিনীতে যেখানেই ত্রুটি আছে, সেখানেই নজরদারি বাড়ানোর জন্য বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, কমিটির সদস্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এটা তদন্তাধীন মামলা। এ অবস্থায় কোনো বক্তব্য দেওয়া ঠিক হবে না। এতে তদন্ত বিঘ্নিত হতে পারে। তবে তদন্তে এ ঘটনার জন্য যারাই দোষী, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি করা হবে বলেও কমিটিতে আশ্বস্ত করেছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION